1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত

‘পায়াকট বাংলাদেশ’র শ্রেষ্ঠ প্রতিবেদনের পুরস্কার পেলেন সুনামগঞ্জের খবরের বিন্দু তালুকদার

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ জুলাই, ২০১৬, ১.৩০ পিএম
  • ৭২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপন নিয়ে দৈনিক সুনামগঞ্জের খবরে গত ২৯ মার্চ ‘হাসপাতালে অকন মমবাত্তি ও হারিকেন লাগে না’ শিরোনামে প্রকাশিত বার্তা সম্পাদক বিন্দু তালুকদারের রিপোর্টটি ‘পায়াকট বাংলাদেশ’ এর ৬টি শ্রেষ্ঠ প্রতিবেদনের মধ্যে ৪র্থ স্থান অর্জন করেছে।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে স্থানীয় সরকার কর্তৃক বাস্তবায়িত দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোট প্রজেক্ট (এলজিএসপি-২) প্রকল্পের বাস্তবায়নকৃত প্রকল্পের উপর প্রতিবেদনটি ‘পায়াকট বাংলাদেশ’ এর শ্রেষ্ঠ প্রতিবেদনের যোগত্যা অর্জন করে। গত ২৬ জুলাই পাঠানো পায়কট বাংলাদেশ এর পরিচালক আবু ইউসুফ চৌধুরী স্বাক্ষরিত পত্রে পুরস্কার প্রদানের বিষয়টি বিন্দু তালুকদারকে জানানো হয়েছে। ২৭ জুলাই বুধবার ওই পত্রটি হাতে পেয়েছেন সাংবাদিক বিন্দু তালুকদার।
পত্রে উল্লেখ করা হয়েছে, তাঁর প্রতিবেদনটি জুরি বোর্ডের সুপারিশ ও এলজিএসপি-২ এর অনুমোদনক্রমে ৪র্থ পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে। এলজিএসপি-২ এর পক্ষে পায়াকট সহসাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বিন্দু তালুকদারের হাতে পুরস্কারের নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!