1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল

নৌকার বিজয় ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে: আজিজুস সামাদ ডন

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭, ৪.০৯ পিএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

রাজন চন্দ, তাহিরপুর:
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়াটা আমাদের জাতির গর্ব ও বাংলাদেশের প্রতিটা সাধারন মানুষের গর্ব। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনের জন্যই আজকে আমাদের এই স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্যই আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি এবং স্বাধীনভাবে চলতে পারি। আমাদের এই স্বাধীনতা ধরে রাখতে হবে, আর স্বাধীনতা ধরে রাখতে হলেই নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। নৌকার বিজয় রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার দুপুরে তাহিরপুর সদর পুর্ব বাজারে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ এর পুত্র আজিজুস সামাদ ডন।
তহিরপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান সেলিম,জাতীয় স্থলবন্দর লীগ সভাপতি আজাদ হোসেন,দক্ষিন সুনামগঞ্জ উপজেলা সন্তান কমান্ড সভাপতি কুবাদ ইসলাম,বালিজুরি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক তুষা মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এমদাদুল ইসলাম,উপজেলা মৎস্যজীবীলীগ সাধারন সম্পাদক আজিজুল হক,উপজেলা ছাত্রলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!