1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

স্মরণসভায় শফিউল আলম চৌধুরী নাদেল: আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত ছানু মিয়া

  • আপডেট টাইম :: বুধবার, ২২ নভেম্বর, ২০১৭, ২.১২ পিএম
  • ৩৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দৈনিক উত্তরপূর্ব’র সম্পাদক ও প্রকাশক, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন- আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন মরহুম ছানু মিয়া। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর যেমন ¯েœহধন্য ছিলেন, তেমনি গ্রামের সাধারণ মানুষের সঙ্গেও ঘনিষ্ট যোগাযোগ রাখতেন। ক্রীড়া ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতার পাশাপাশি প্রগতিশীল রাজনীতিতে তার ভূমিকা ছিলো অপরিসীম। বিলেতে বাঙালির শিল্প-সংস্কৃতি বিকাশে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ থাকার পরেও সকল প্রকার লোভ, প্রলোভন, প্রতিহিংসার উর্ধ্বে থেকে আপন ভুবনে তিনি ছিলেন অত্যন্ত প্রাণবন্ত সারল্যের অধিকারী।
বুধবার দুপুরে জগন্নাথপুরের শ্রীরামসীতে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও শাপলা ইয়থ ফোর্সের চেয়ারম্যান ছানু মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছানু মিয়া সুহৃদবৃন্দের উদ্যোগে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশিষ্ট শিক্ষানুরাগী হারুণ মিয়ার সভাপতিত্বে ও শ্রীরামসী শহীদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মাহবুব হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র হাজী আব্দুল মনাফ ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম, কোহিনূর রহমান, মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা যুবলীগ সহ সভাপতি হামিদুর রহমান চৌধুরী বাচ্চু, যুবলীগ নেতা ছাদিকুর রহমান ছাদ, উপজেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন খান, তানভীর আলম পিয়াস, আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রাসেল প্রমুখ।
এর আগে মরহুম ছানু মিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। একইদিন বাদ জোহর ছানু মিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মূল কমিটি ও যুক্তরাজ্য ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছানু মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১৬ সালের ২২ নভেম্বর ঢাকার টুইন টাওয়ারে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!