1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন দোয়ারায় এসএসসি নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল ছাত্রের কাণ্ড শাল্লায় সার সংকট দূরীকরণে ব্যবস্থা নিতে কৃষকদল নেতা একরামুলের আবেদন বিশ্বম্ভরপুরে ৮৭০পিস ইয়াবাসহ দুই বছরের দণ্ডিত আসামি গ্রেপ্তার বিশ্বম্ভরপুর থেকে ৬৮ বোতল মদ সহ মাদক কারবারি আটক সিলেটে মির্জা ফখরুল: অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে মবোক্রেসি চালু হয়েছে

জয়নগরে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু, আরেকজনের অবস্থা আশঙ্কাজনক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭, ২.৩৫ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে এক নির্মাণকর্মী। গুরুতর আহত আরেক নির্মাণকর্মীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার জয়নগর বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জয়নগর বাজারের পশ্চিম দক্ষিণে একটি নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আমড়িয়া গ্রামের তহুর আলী (২৮) ও মোজাম্মিল মিয়া (২৫) নামের দুই নির্মাণ শ্রমিক। এসময় কাজ করতে গিয়ে উপরে টানানো বিদ্যুতের ঝুলন্ত তারে রড লেগে গেলে তারা বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই মারা যান তহুর আলী। আশঙ্কাজনক অবস্থায় মোজাম্মিল মিয়াকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে স্বজনরা জানিয়েছে।
মোহনপুর ইউনিয়নের ইউপি সদস্য বাবুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাজ করতে গিয়ে দু’জন বিদ্যুতায়িত হয়। এর মধ্যে একজন মারা গেছে। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!