1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

কল্যাণপুরে জঙ্গি আস্তানায় নিহত তিন জঙ্গির পরিচয় মিলেছে

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ জুলাই, ২০১৬, ১০.৩০ এএম
  • ৫৭৮ বার পড়া হয়েছে

jongi kayllanঅনলাইন ডেক্স::
রাজধানীর কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানায়’ গতকাল মঙ্গলবার যৌথ বাহিনীর অভিযানে নিহত তিন ‘জঙ্গির’ পরিচয় মিলেছে। তাঁরা বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ছিলেন। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

ওই সূত্রের তথ্যমতে, এই তিন ‘জঙ্গির’ একজন হলেন সেজাত রউফ অর্ক ওরফে মরক্কো। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র ছিলেন। গুলশান হামলায় নিহত জঙ্গি নিবরাসের বন্ধু ছিলেন অর্ক। তাঁর বাবার নাম তৌহিদ রউফ। বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকে ৩০৪ নম্বর বাড়িতে তাঁর পরিবারের বাস।
নিহত অপর ‘জঙ্গির’ নাম জুবায়ের হাসান (২০)। তিনি নোয়াখালী সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাবার নাম আবদুল কাইয়ুম। তিনি নোয়াখালীতে আল-আমিন বিস্কুট কারখানার ভ্যানচালক। দুই মাস আগে জুবায়ের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এ ব্যাপারে নোয়াখালীর সুধারামপুর থানায় গত ২৫ মে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নয়জনের সবাই গুলিতে নিহত: চিকিৎসক
নিহত তৃতীয় ‘জঙ্গি’ হচ্ছেন আর্ন্তজাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ছাত্র সাব্বিরুল হক কনিক। বাবার নাম আজিজুল হক। তাঁর বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। সাব্বিরুল ছয় মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হন। এ ব্যাপারে তাঁর পরিবার থানায় কোনো জিডি করেনি।
গতকাল কল্যাণপুরের তাজ মঞ্জিলে যৌথ বাহিনীর অভিযানে নয় ‘জঙ্গি’ নিহত হন। আহত হন একজন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!