1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

মধ্যনগরকে ৬-০গোলে হারিয়ে সুনামগঞ্জ সদর থানা দলের উড়ন্ত সূচনা

  • আপডেট টাইম :: সোমবার, ২০ নভেম্বর, ২০১৭, ২.২০ পিএম
  • ৬০৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
মধ্যনগর থানাকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে সুনামগঞ্জে পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শুভ সূচনা করেছেন সুনামগঞ্জ সদর থানা ফুটবল দল। সোমবার বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় মধ্যনগরকে গোলবন্যায় ভাসিয়ে দিয়ে বিজয়ের হাসি হাসে সুনামগঞ্জ। সেই সাথে মাঠভর্তি দর্শকদেরও তুমুল আনন্দ দিয়েছে সদর থানা দল।
খেলা শুরুর এক মিনিটের মধ্যেই সুনামগঞ্জ থানা দল গোলের দেখা যায়। হাফ টাইমের পরে একে একে ৫টি গোল দেয়। সবমিলিয়ে গোলের সংখ্যা ৬। তবে মারকুটে সুনামগঞ্জ ফুটবল দলের সামনে দাড়াতেই পারেনি মধ্যনগর থানা ফুটবল দল। গোল খাওয়া ছাড়া ফিরিয়ে দেওয়ার তেমন চেষ্টা করতে দেখা যায়নি। তাই গোল শোধ না করেই মাঠ ছাড়ে তারা।
দ্বিতীয় দিনের খেলায় মাঠে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বরকত উল্লাহ খান, সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সদর থানার ওসি মো. শহীদুল্লাহ প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!