1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সুনামগঞ্জে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হলেন ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান

  • আপডেট টাইম :: সোমবার, ২০ নভেম্বর, ২০১৭, ২.০৮ পিএম
  • ৬৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য স্বীকৃতি সরূপ ২০১৭ সালে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হয়েছেন জামালগঞ্জ উপজেলা কমিউনটি পুলিশিং কমিটির সভাপতি ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার।
পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ. কে. এম শহীদুল হক, বিপিএম, পিপিএম এর পক্ষে সোমবার দুপুরে সুনামগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে করুনা সিন্ধু তালুকদারের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান।
সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস রঞ্চন ঘোষের সঞ্চালনায় জেলা পুলিশের সমন্বয় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোক্তাদির হোসেন, ছাতক সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার দুলন মিয়া, জগন্নাথপুর সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার মাহবুবুর রহমান, সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহীদুল্লাহ, ডিআইও ওয়ান মো. আনোয়ার হোসেন মৃধা, জামালগঞ্জ থানার ওসি মো. আবুল হাসেম, তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর, জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী, দৈনিক আমাদেরসময়ের জেলা প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার, ফেনারবাঁক ইউপির প্যানেল চেয়ারম্যান আসাদ আলী, ইউপি সচিব অজিত কুমার রায়, ইউপি সদস্য আলী আহমদ, ব্যবসায়ী আব্দুল হক চৌধুরী প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!