1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সুনামগঞ্জে শ্যামলী, বেঙ্গল, সেন্টমার্টিন ও ইউরো কোচসহ ৪ অবৈধ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা তরুণদের মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী উপহার দিলেন মাহবুব মল্লিক ভুল চিকিৎসায় গাভীর মৃত্যু: পশু চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

জগন্নাথপুরে শিয়ালের কামড়ে শিক্ষক নারীসহ আহত ২০

  • আপডেট টাইম :: সোমবার, ২০ নভেম্বর, ২০১৭, ২.০৬ পিএম
  • ৪২৭ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ও পাটলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে ক্ষ্যাপা শিয়ালের কামড়ে শিক্ষকসহ বিভিন্ন বয়সী কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
এলাকাবাসী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, রোববার সন্ধ্যা রাতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা, গোড়ারগাঁও, সোপারগাঁও ও পাটলী ইউনিয়নের ইসলামপুর ও মোহাম্মদপুর গ্রামে শিয়ালের কামড়ে সাচায়ানি গ্রামের আবু বক্কর মাদ্রাসার সহকারী শিক্ষক এমদাদুল হক কাজল, কলকলিয়া ও পাটলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা আমজর আলী,কানন দাশ, রেবা বেগম, পূর্নিমা বেগম, আজিদ মিয়া,লীতেন্দ্র দাশ, শিতা রাণী ,হেমাঙ্গী রানী,সুজাদ মিয়া,আব্দুল মালিক,আসমা বেগম,পারুল বালা,জামাল মিয়া,কৃষ্ণা দাস, সুজিদা বেগম কে শিয়ালের কামড়ে আহতবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোবারক হোসেন বলেন, শিয়ালের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে শিয়ালের কামড়ে লোকজন আহত হওয়ার খবরে গ্রামগুলোতে আতংক দেখা দিয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!