1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

সুনামগঞ্জে ২২ পাউন্ড কেক কেটে ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে স্বেচ্ছাসেবক লীগ

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ জুলাই, ২০১৬, ৮.৫৫ এএম
  • ৭৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ২২ পাউন্ডের কেক কেটে জন্মদিন পালন করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। বুধবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় জেলা নেতারাসহ বিভিন্ন উপজেলা থেকেও নেতারা এসে যোগ দেন। একই সঙ্গে নেতারা আরেকটি পৃথক কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইটি উপদেষ্টা ও তাঁর সন্তান সজিব ওয়াজেদ জয়ের জন্মদিনও পালন করেন।
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুয়েব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুক আহমদ, লাভলু আহমদ, বুরহান উদ্দিন, মখলিছ রহমান, শিবলু আহমদ চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা রাজপথে সার্বক্ষণিক অবস্থান করবে। জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে সকল নেতাকর্মীদের প্রস্তত থাকার আহ্বান জানান বক্তারা।
এদিকে একই স্থানে প্রতিষ্ঠাবার্ষিকী শেষে নেতাকর্মীরা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনও পৃথক কেক কেটে পালন করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!