1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

তাহিরপুর সীমান্তে ভারতীয় চোরাই গবাদিপশু আটক

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭, ১.২৭ পিএম
  • ৩৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তে নায়েব সুবেদার মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে একটি টহল দল শনিবার বিকেলে উত্তর মাহরাম নামক স্থান থেকে ৩টি ভারতীয় গরু আটক করেছে। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। একই উপজেলার চানপুর হাবিলদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল শনিবার দুপুরে বড়গোপ টিলা নামক স্থান হতে ২টি ভারতীয় গরু আটক করে। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। একই উপজেলার চারাগাও বিউপির নায়েব সুবেদার মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল শনিবার বিকেলে লালঘাট নামক স্থান হতে ভারতীয় ১টি ইঞ্জিন চালিত স্টীলের নৌকা এবং ২,৭৫০ কেজি কয়লা আটক করেছে। একই উপজেলার বালিয়াঘাটা বিওপির নায়েব সুবেদার মোঃ কেরামত আলী এর নেতৃত্বে একটি টহল দল লালঘাট নামক স্থান হতে ২,৫০০ কেজি ভারতীয় কয়লা এবং ৫০টি প্লাষ্টিক বস্তা আটক করে। ভারতীয় অবৈধ এসব পণ্য আটক করলেও কাউকে আটক করা যায়নি।
এ ব্যাপারে মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ-২৮ বিজিরি অধিনায়ক লে.ক. নাসির উদ্দিন পিএসসি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!