1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জে কাল শুরু হচ্ছে পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭, ১১.২২ এএম
  • ৬০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী কাল রবিবার। প্রথমবারের মতো পুলিশ আয়োজিত এই টুর্নামেন্টে জেলার ১২ থানার ফুটবল দল অংশ নেবে। শনিবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের সার্বিক দিক নিয়ে কথা বলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।
তার বক্তব্যে বলেন, সুনামগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে প্রত্যেক দলের পক্ষে জাতীয় পর্যায়ের এবং বিদেশি খেলোয়াড়রা অংশ নেবেন। জমজমাট একটি ফুটবল টুর্নামেন্ট দর্শকদের উপহার দেবেন তারা। দর্শক টানতে আয়োজকরা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। টুর্নামেন্টটি জেলার ফুটবলমোদীদের মাঠে টেনে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় থাকবে জেলা ক্রীড়া সংস্থা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদান রেজা চৌধুরী, জাতীয় দলের সাবেক ফুটবলার নাজির আহমদ, ক্রীড়া সংগঠক অ্যাডভোকেট নানু মিয়া, ক্রিড়া ব্যক্তিত্ব ও পৌর প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, ডিএফএর সভাপতি জাকের আহমদ প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!