1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

ধর্মপাশায় বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়নের কার্যক্রম শুরু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭, ৩.২২ পিএম
  • ২৮২ বার পড়া হয়েছে

রাজু ভুঁইয়া, ধর্মপাশা ::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়নের কার্যক্রম আনুষ্টানিক ভাবে শুরু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সেলবলষ ইউনিয়নের ২নং ওয়ার্ডের গাবী গ্রামে এ সদস্য সংগ্রহ শুরু হয়। সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সুনামগঞ্জ জেলার যুগ্ন সাধারন সম্পাদক ও শাহ জালাল বিঞ্জান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারন সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মামুন ওর রশীদ শাš।
সভায় সভাপতিত্ব করেন সেবরষ ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আবু তাহের সোনা মিয়া, ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক নাসির উদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলঅ বিএনপি’র সদস্য প্রভাষক ইসতিয়াক হোসেন চৌধুরী স্বপন, জুলফিকার আলী ভুট্টো, উপজেলা বিএনপি’র সহ সভাপতি প্রভাষক হারুন ওর রশিদ, উপজেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি গোলাম মোস্তফা, নেতা মাহবুব আলম হাদিস, লিয়াকত সিকদার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের নেতা আলমগীর কবির, পুতুল আহম্মেদ, আতাউর রহমান, সেলবরষ ইউপি যুবদলের সভাপতি মো. মুখলেছুর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, আহম্মদ আলী প্রমূখ।
বক্তার বলেন, আমাদের বিএনপি’র নেতা শান্তু ভাইয়ের বাড়ীতে গভীর রাতে পুলিশী অভিযান চালিয়ে আমাদের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী বাধগ্রস্থ করার জন্য নেতার বাড়ীতে পুলিশ অভিযান চালায়। আমরা শতবাধ অতিক্রম করে সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচী পালন করেছি। আমরা পুলিশী অভিযানকে নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাই।
প্রধান অতিথি মামুন ওর রশিদ শান্তু বলেন, আমি সুনামগঞ্জ ১ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী। ওয়ান ইলিভেন হতে স্থানীয় নেতা কর্মীদের নিয়ে সুনামগঞ্জ ১ আসনের ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে গণসংযোগ করে আসছি। আমাকে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীতে বাধা গ্রস্থ করে থামানো যাবে না। তিনি আরও বলেন সদস্য সংগ্রহ ও নবায়নের কার্যক্রম অব্যাহত রয়েছে। সকলকে সদস্য হওয়ার আহবান জানান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!