1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

পাহাড়ি ঢল ও বর্ষণে সুনামগঞ্জ সড়ক বিভাগের ৩ কোটি টাকার ক্ষতি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬, ৬.২৯ পিএম
  • ৬২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের ২৩০ কি.মি সড়কের মধ্যে প্রায় সাড়ে সাত কি. মি. সড়ক পাহাড়ি ঢল ও বর্ষণে ভেঙ্গে গেছে। তাছাড়া সড়ক প্লাবিত হওয়ায় আরো কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব রাস্তা সংস্কারে ৩ কোটি টাকার প্রয়োজন বলে জানান সাব ডিবিশনাল প্রকৌশলী দেবাশীষ রায়।
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় মঙ্গলবার রাতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও সভার সভাপতি মো. লুতফুর রহমানের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
রোডসের এই কর্মকর্তা জানান, গত ২১ জুলাই থেকে পাহাড়ি ঢল ও বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিয়ামতপুর-সুনামগঞ্জ সড়ক। এই সড়কের আটটি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। এই সড়ক সংস্কারে ১ কোটি টাকা প্রয়োজন বলে তিনি জানান। তাছাড়া সিলেট সুনামগঞ্জ সড়কের ২ কি.মি. সড়ক সংস্কারে ৫০ লাখ, সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর দেড় কি.মি সড়ক সংস্কারে ৪০ লাখ, গোবিন্দগঞ্জ-ছাতক সড়ক সংস্কারে ৬০ লাখ এবং পাগলা-আউশকান্দি ২ কি.মি সড়ক সংস্কারে আরো ৫০ লক্ষ টাকা প্রয়োজন বলে তিনি জানান।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের সাব ডিভিশনাল প্রকৌশলী দেবাশীষ রায় জানান, সাম্প্রতিক বন্যার এই ক্ষয়-ক্ষতির বিবরণ উর্ধতন কর্তৃপক্ষ বরাবরে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!