1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

মোহাম্মদপুরে সৈয়দ উমেদ হারুনির মাজারে ঐতিহ্যবাহী ওরস শুরু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭, ১১.৩২ এএম
  • ৪৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের মোহাম্মদপুরে সৈয়দ উমেদ হারুন বোগদাদীর মাজারে দুদিন ব্যাপী ঐতিহ্যবাহী ওরস উৎসব শুরু হয়েছে। ১৩ নভেম্বর সোমবার রাতে শুরু হওয়া উৎসবে দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা এসে জড়ো হয়েছেন। তারা মাজারের চারদিকে পেন্ডাল বেধে নিজস্ব দল নিয়ে মরমী গানে সাধক উমেদ হারুনকে স্মরণ করছেন। বরাবরের মতো এবারও হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। মুসলমান এই সাধকের মাজারে উৎসবে শরিক হয়েছে অন্যান্য ধর্মাবলম্বিরাও। তারা মাজারে মানত হিসেবে গরু, খাসি, হাস মোরগ, মোমবাতি, নগদ টাকাসহ নানা উপকরণ নিয়ে আসছেন। জিকিরের তালে তালে মরমী সাধক ও বাউল ফকিররা গানের তুফান তুলেছেন প্রতিটি পেন্ডালে। কেউ জিকির পড়ছেন, কেউ গাইছেন। পাশাপাশি বসে পুরুষ নারী সেই উৎসবে নিজেদের মগ্ন রেখেছে। এ উপলক্ষে মাঝার এলাকায় মেলা বসেছে। দেশের প্রত্যন্ত এলাকা থেকে নানা ধরনের পণ্য নিয়ে উপস্থিত হয়েছেন ব্যবসায়ীরা।
ওরস উপলক্ষে প্রশাসনও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহর জোরদার করেছে।
আগামীকাল বুধবার শেষ হবে ওরস। ফজরের নামাজের পর শেষ মোনাজাতের মাধ্যমে ভাংবে মিলনমেলা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!