1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

দুই আইনজীবীর তিনদিন ও আদালতের কর্মচারীর ৫দিন রিমা- মঞ্জুর

  • আপডেট টাইম :: রবিবার, ১২ নভেম্বর, ২০১৭, ৪.৪৪ পিএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জালিয়াতির মাধ্যমে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের হিসাব শাখা থেকে জমি অগ্রক্রয় মামলার ছয় বিচারপ্রার্থীর জমা ১৭ লাখ টাকা আতœসাতের অভিযোগে গ্রেফতারকৃত দুই আইনজীবীর তিনদিন ও আদালতের দুই হিসাবসহকারির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার দুপুরে সুনামগঞ্জ সদর আমলগ্রহণকারী ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রাহিবুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে গত রবিবার সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য মো. মাজহারুল ইসলাম ও রেজাউল করিমকে আদালতে জমাকৃত টাকা প্রতারণার মাধ্যমে উত্তোলনের অভিযোগে আটক করে পুলিশ। পরদিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওইদিন ফেনি থেকে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অবসরপ্রাপ্ত হিসাব সহকারি মো. আব্দুল হান্নানকে গ্রেফতার করে পুলিশ। ওই দিন আদালতের হিসাব সহকারি ঘেনু রঞ্জন দাসকেও গ্রেফতার করা হয়। রবিবার পুলিশ এই তিন আসামীর ৭দিনের রিমা- আবেদন করলে আদালত দুই আইনজীবীর তিন দিনের এবং আদালতের কর্মচারীর ৫দিনের রিমান্ড মঞ্জুর করে।
সুনামগঞ্জ পাবলিক প্রসিকিউটর ড. খায়রুল কবীর রোমেন বলেন, আদালতের টাকা আতœসাতের অভিযোগে দায়েরকৃত দুই আইনজীবীর তিনদিনের এবং আদালতের কর্মচারীর ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!