1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সীমান্তে ভারতীয় চার মোটর সাইকেল আটক

  • আপডেট টাইম :: রবিবার, ১২ নভেম্বর, ২০১৭, ৪.৩৯ পিএম
  • ৬৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ ২৮ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৫টি ভারতীয় মোটর সাইকেল, মদসহ বিভিন্ন অবৈধ পণ্য আটক করেছে। রবিবার তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার সীমান্তের বিউপিগুলোর অভিযানে এই পণ্য আটক করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
২৮ বিজিবি সূত্রে জানা যায়, লাউড়েরগড় বিউপির টহল দল শনিবার রাতে মনাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করে। টেকেরঘাট বিউপির টহল দল লালঘাট এলাকা থেকে এবং একই সময়ে বালিয়াঘাটা বিউপি লাকমা নামক এলাকা থেকে ও বীরেন্দ্র নগর বিউপি টহল দল ভারত থেকে নিয়ে আসা অবৈধ কয়লা উদ্ধার করে। এদিকে সদর উপজেলার আশাউড়া বিউপির টহল দল নৈগাং এলাকা থেকে ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা চারটি মোটর সাইকেল আটক করে। তবে এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি সংশ্লিষ্টরা।
২৮ বিজিবির অধিনায়ক লে. ক. নাসির উদ্দিন আহমেদ পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!