1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সুনামগঞ্জে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপডেট টাইম :: শনিবার, ১১ নভেম্বর, ২০১৭, ১২.১৮ পিএম
  • ৬৭৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের নেতৃত্বে সুনামগঞ্জে জেলা যুবলীগ ৪৫শস প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন করেছে। শনিবার সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে যুবলীগ নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে শহীদ আবুল হোসেন মিলনায়তনে আসেন। সেখান থেকে দুপুরে বর্ণাঢ্য র‌্যালি নিয়ে শহর প্রদক্ষিণ করেন নেতৃবৃন্দ।
পরে শহীদ আবুল হোসেন মিলনায়তনে খায়রুল হুদা চপলেন সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, মঞ্জুর খন্দকার, সিনিয়র সদস্য অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল।
সভাপতির বক্তব্যে খায়রুল হুদা চপল বলেন, আমাকে ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে জেল জুলুম করে হয়রানি করেছে ষড়যন্ত্রকারীরা। তারপরও তারা বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার আদর্শ থেকে আমাকে বিচ্যুত করতে পারেনি। দুঃসময়ে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা দেওয়ায় তিনি সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!