1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

তিন ইউপির নেতাকর্মীদের সঙ্গে মেয়র জগলুলের মতবিনিময়: সুনামগঞ্জ-৪ আসনে প্রার্থী ঘোষণা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭, ২.৩৮ পিএম
  • ৪৭৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী পৌর মেয়র আয়ূব বখত জগলুল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মতবিনিময় শুরু করেছেন। শুক্রবার সন্ধ্যায় পৌরসভায় তিনি সদর উপজেলার উত্তর সুরমার রঙ্গারচর, জাহাঙ্গীর নগর ও সুমরা ইউনিয়নের ইউনিয়নের আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে প্রার্থীতা ঘোষণা করেন। এসময় উপস্থিত তৃণমূল নেতাকর্মীরা তাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে আয়ূব বখত জগলুলকে তিন ইউনিয়নের তৃনমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ায় আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে।
জানা গেছে প্রায় বছর খানেক ধরে নিরবে সুনামগঞ্জ-৪ নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামে মহল্লায় আয়ূব বখত জগলুলের সমর্থকরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়ন নিয়ে প্রচারণা চালাচ্ছেন। মর্যাদাপূর্ণ সুনামগঞ্জ-৪ আসনে তাকে প্রার্থী দিয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হতে আহ্বান জানিয়ে আসছিলেন তৃণমূল নেতৃবৃন্দ। তাদের সমর্থন নিয়ে অবশেষে শুক্রবার আনুষ্টানিকভাবে তিনটি ইউনিয়নের তৃণমূল আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময়ে তিনি সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নে তাকে সমর্থন দানের জন্য অনুরোধ জানান। তিনি বলেন, আগামী নির্বাচন আওয়ামী লীগের জন্য বিরাট চ্যালেঞ্জ। এই নির্বাচনে কেন্দ্রও সবদিক বিবেচনা করে প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে। সুনামগঞ্জ-৪ যেহেতু মর্যাদাপূর্ণ আসন সেখানে বিরোধী দল শক্তিশালী প্রার্থী দিবে। তাই সেই শক্তিশালী প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগও গ্রহণযোগ্য ও ভোটের রাজনীতিতে এগিয়ে আছে এমন প্রার্থী দিতে চায়। আমি তৃণমূল আওয়ামী লীগের সমর্থন নিয়ে সুনামগঞ্জ-৪ আসনের ভোটযুদ্ধে অবতীর্ণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও বিশ্ব রাজনীতির রোলমডেল শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিতে চাই। আজ তিন ইউনিয়নের তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে আমাকে সমর্থন জুগিয়েছেন তাতে আমি অভিভূত।
মতবিনিময় উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট মো. চাঁন মিয়া, অ্যাডভোকেট মো. শুকুর আলী, অ্যাডভোকেট আলমনুর হীরা, সৈকতুল ইসলাম শওকত, লিটন সরকার, আরিফুল আলম, জাহাঙ্গীর নগর ইউনিয়নের পক্ষে মুক্তিযোদ্ধা বশির আহমদ, আ’লীগ নেতা হানিফ মিয়া, রইছ মিয়া, সাহাজ উদ্দিন, সেক্রেটারী জয়নাল আবেদীন, মাস্টার জয়নাল আবেদীন, সুরমা ইউনিয়নের পক্ষে ইউনিয়ন সেক্রেটারি তাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা আক্কাছ আলী, আ’লীগ নেতা লোকমান হোসেন এবং রঙ্গারচরের পক্ষে সভাপতি আবুল কালাম আজাদ, সেক্রেটারী মমিন মিয়া, আ.লীগ নেতা মো.আব্দুল করিমসহ তিন ইউনিয়নের একাধিক তৃণমূল নেতা বক্তব্য রাখেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!