1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের উদ্যোগে শাল্লায় স্কুল শিক্ষার্থীদের ড্রেস প্রদান

  • আপডেট টাইম :: শনিবার, ৪ নভেম্বর, ২০১৭, ১.৩০ পিএম
  • ৪২৩ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান-হাবিব, শাল্লা::
সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের আর্থিক সহায়তায় শাল্লা উপজেলার আটগাওঁ ইউনিয়নের শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইয়ারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬০ জন শিক্ষার্থীদের মধ্যে শনিবার সকালে স্কুলড্রেস প্রদান করা হয়েছে। শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও ঝড়ে পড়া রোধে শিক্ষার্থীদের বিদ্যালয় মুখি করার লক্ষ্যেই হাওরের ফসলহার পরিবারের শিক্ষার্থীদের এই সহায়তা প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
স্কুল ড্রেস বিতরণ কালে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ সাদেল আল বেনজাদীদ ও কামাল হাসান। অতিথিবৃন্দ কোমলমতি শিক্ষার্থীদের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষায় মনোনিবেশ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- শাল্লা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া বেগম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাজী মজুমিয়া কলেজ নওশের মনির, উপজেলা কৃষক লীগের সদস্য আব্দুল কালাম আজাদ, শাল্লা উপজেলা নির্বাহী অফিসারের সিএ কাম ইউ ডি এ শম্ভুদেব নাথ, টেকনিশিয়ান রান্টু রঞ্জন দাস প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!