1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

জগন্নাথপুরে আওয়ামী লীগের পৃথকভাবে জেল হত্যা দিবস পালিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭, ৪.২৫ পিএম
  • ৩১৭ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি ::
জেল হত্যা দিবস উপলক্ষে শুক্রবার জগন্নাথপুরে আওয়ামীলীগের দু’গ্রুপ পৃথকভাবে কর্মসুচী পালন করেছে। সকাল ১১ টায় আওয়ামলীগ নেতা আজিজুস সামাদ ডনের নেতৃত্বে বিশাল শোক র‌্যালি পৌরশহরে অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় পৌরপয়েন্টে উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মেয়র আবদুল মনাফের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মাষ্টার সিরাজ উদ্দিনের পরিচালনায় এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্যে রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আজিজুস সামাদ ডন, উপজেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ সাব্বির মিয়া, মুক্তিযুদ্ধা আবদুল হাফিজ, শহিদুল ইসলাম বকুল, হাজী নুরুল ইসলাম, আঙ্গুর মিয়া, তাজউদ্দিন আহমদ, জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, কাউন্সিলর আবাব মিয়া, সোহেল আহমদ, দ্বিপক গোপ,প্রমুখ।
অপর দিকে বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দলের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সহ-সভাপতি আবদুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!