1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জের সীমান্তে বিজিবির চার পৃথক অভিযানে কয়লা, গরু ও নাসির বিড়ি উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭, ১২.২৩ পিএম
  • ৬৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পৃথক চারটি অভিযানে ৪২,০০০ পিস ভারতীয় নাসির বিড়ি, ৫টি গরু এবং ১,১০০ কেজি কয়লা উদ্ধার করেছে। উদ্ধারকৃত এসব অবৈধ পণ্যের মূল্য প্রায় সোয়া দুই লাখ টাকা। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
লাউরগড় বিওপির নাঃ সুবেদার মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে একটি টহল দল ২৯ অক্টোবর সন্ধ্যায় বারেকটিলা নামক স্থান হতে ৪২,০০০ পিস ভারতীয় শেখ নাসির বিড়ি উদ্ধার করে। চিনাকান্দি বিওপির নায়েক মোঃ আরমান হোসেন এর নেতৃত্বে একটি টহল রবিবার রাতে লক্ষিরপাড় নামক স্থান হতে ২টি ভারতীয় গরু আটক করে। বোগলাবাজার বিওপির হাবিলদার মোঃ ইব্রাহিম খলিল এর নেতৃত্বে একটি টহল দল রবিবার রাতে গোদারঘাট নামক স্থান হতে ৩টি ভারতীয় গরু আটক করে। টেকেরঘাট বিওপির সুবেদার মোঃ আব্দুর রাশেদ এর নেতৃত্বে একটি টহল দল রবিবার রাতে লালঘাট নামক স্থান হতে ১,১০০ কেজি ভারতীয় কয়লা আটক উদ্ধার করে।
এ ব্যাপারে মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে বিজিবি জানিয়েছে।
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. ক. নাসির উদ্দিন আহমেদ পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!