1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জে বসতঘরের চাল থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭, ১.৩২ পিএম
  • ৬০৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে নিখোজের দুইদিন পর চতুর্থ শ্রেণির ছাত্রের পচে যাওয়া লাশ বসতঘরের চালে পাওয়া গেছে। বুধবার নিখোঁজের পর শুক্রবার রাতে জাকোয়ান আহমদ নামের ওই ছাত্রের লাশ ঘরের চালে দেখতে পান স্বজনরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বসতঘরের চালে লাশ পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামের সাইফুল ইসলামের পুত্র হরিণাপার্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র জাকোয়ান আহমদ (১০) স্কুল থেকে ফিরে বু:বার বিকেলে খেলাধুলা করতে যায়। রাতে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন স্বজনরা গ্রাম তন্ন তন্ন করে খুজেও তাকে খুজে পাননি। পরদিন পুরো এলাকা খুজে বেড়ান। শুক্রবার সকালে ছেলের হঠাৎ নিখোজ হওয়ার ঘটনায় সাইফুল ইসলাম সদর থানায় সাধারণ ডায়েরি করেন। রাতে হঠাৎ বসতঘরের টিনের চাল থেকে দুর্গন্ধ আসায় পরিবারের লোকজন উকি দিয়ে দেখেন টিনের উপর মানুষ সদৃশ কিছু দেখা যাচ্ছে। কাছে গিয়ে দেখেন জাকোয়ানের পচে যাওয়া লাশ। এসময় কান্নাকাটি শুরু হলে প্রতিবেশিরা এগিয়ে এসে লাশ উদ্ধার করে পুলিশে খবর দেন। সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শনিবার বিকেলে লাশ পারিবারিক ভাবে দাফন করা হয়েছে।
এদিকে বসতঘরের টিনের চালে স্কুল ছাত্রের লাশ পাওয়ায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে।
সদর থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, লাশটির শরির থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তবে শরিরের কোথাও দাগ ছিলনা। লাশ উদ্ধারের পর ময়না তদন্তে পাঠানো হয়েছে। তাছাড়া পুলিশ রহস্যজনক এ ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!