1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন দোয়ারায় এসএসসি নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল ছাত্রের কাণ্ড শাল্লায় সার সংকট দূরীকরণে ব্যবস্থা নিতে কৃষকদল নেতা একরামুলের আবেদন বিশ্বম্ভরপুরে ৮৭০পিস ইয়াবাসহ দুই বছরের দণ্ডিত আসামি গ্রেপ্তার বিশ্বম্ভরপুর থেকে ৬৮ বোতল মদ সহ মাদক কারবারি আটক সিলেটে মির্জা ফখরুল: অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে মবোক্রেসি চালু হয়েছে

যাদুকাটায় চাঁদাবাজি বন্দ ও বালু আহরণের ঘোষণায় আন্দোলন স্থগিত

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭, ১.৩১ পিএম
  • ৪৮৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাহিরপুর উপজেলার যাদুকাটা সীমান্ত নদীতে হাজার হাজার শ্রমিকদের বালুপাথর আহরণ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আজকের কর্মসূচি স্থগিত করা হয়েছে। তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত জরুরি সভায় চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়ায় এবং শ্রমিকদের বালু আহরণের জন্য নদী খুলে দেওয়ার ঘোষণায় আন্দোলনকারীরা আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন। উল্লেখ্য দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপির একটি প্রভাবশালী চক্র এখান থেকে প্রতিদিন ১০ লাখ টাকা চাদা আদায় করছে।
বৈঠক সূত্রে জানা যায়, যাদুকাটা নদীতে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রায় ১৫ হাজার শ্রমিককে জিম্মি করে প্রতিদিন ৬-৭ লাখ টাকা চাদা আদায় করছে। শ্রমিকরা প্রতিবাদ করলেই তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে এলাকা ছাড়া করা হয়। এর প্রতিবাদে সম্প্রতি তাহিরপুর উপজেলার স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি ও সচেতন এলাকাবাসী আজ শনিবার বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। সমাবেশের খবরে নড়েচড়ে বসে প্রশাসন। তাৎক্ষণিক জনপ্রতিনিধি ও আন্দোলনকারীদের নিয়ে তাহিরপুর উপজেলা প্রশাসন শুক্রবার সন্ধ্যায় বৈঠকে বসেন। বৈঠকে জনপ্রতিনিধিরা একই সুরে চাদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং দ্রুত নদীতে বালু আহরণের জন্য দিনমজুর শ্রমিকদের জন্য নদী খুলে দেওয়ার দাবি জানান। এই দাবির প্রতি সংহতি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ওসি চাদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলে আন্দোলনকারীরা শনিবারের কর্মসূচি স্থগিত করেন।
বৈঠকে উপস্থিত তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, আমরা আজ শনিবার বিক্ষোভ সমাবেশ ডেকে যাদুকাটা নদীর চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কর্মসূচি দিয়েছিলাম। আমাদের আন্দোলনের খবরে স্থানীয় প্রশাসন সন্ধ্যায় তাহিরপুর পাবলিক লাইব্রেরিতে বৈঠকে বসে চাদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা এবং শ্রমিকদের জন্য নদী খুলে দেওয়ার ঘোষণা দিলে আমরা আন্দোলন স্থগিত করি। চাদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা আবারও কর্মসূচি দেব।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!