1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

মোহনপুরের কেচ্ছাশিল্পী ফরিদ মিয়া আর নেই

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭, ৩.২৮ পিএম
  • ৬০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের কেচ্ছাশিল্পী মো. ফরিদ মিয়া (৫০) আর নেই। মঙ্গলবার সকালে তিনি দূরারোগ্য রোগে ভোগে নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান। বিকেলে মোহনপুর গোরস্তানে তার দাফন সম্পন্ন হয়েছে।
ফরিদ মিয়া টানা দুই দশক সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় কেচ্ছা পরিবেশন করতেন। মধ্যযুগের প্রণয়োপাখ্যান নিয়ে রচিত কাহিনীগুলো সুরে-ছন্দে ও নৃত্যের তালে তিনি পরিবেশন করতেন। রাতে তার আসরে হাজার মানুষ উপস্থিত হতো। তিনি সুনামগঞ্জের পল্লী এলাকা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন স্থানে কেচ্ছা পরিবেশন করেছেন। প্রথমে তিনি প্রয়াত প্রখ্যাত কেচ্ছাশিল্পি সুরুজ আলীর সঙ্গে কেচ্ছা পরিবেশন করলেও শেষে নিজেই সঙ্গীদের নিয়ে আসর মাতাতেন। গত কয়েক বছর ধরে তিনি কেচ্ছা ছেড়ে দিয়ে শহরের গুলবাগ আবাসিক হোটেলে ম্যানেজারের দায়িত্ব পালন করেন। কয়েক মাস আগে দূরারোগ্য রোগ দেখা দিলে তিনি বাড়িতে চলে যান। সেখানেই শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
তার মৃতুতে স্থানীয় সংস্কৃতিকর্মীরা শোক প্রকাশ করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!