1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

৩৬ তম বিসিএসে স্থান পেয়েছে সুনামগঞ্জের ২১ মেধাবী

  • আপডেট টাইম :: রবিবার, ২২ অক্টোবর, ২০১৭, ২.২৯ পিএম
  • ৬২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
৩৬ তম বিসিএসে সুনামগঞ্জের বিভিন্ন ক্যাডারে ২১ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। বিসিএস ক্যাডার হিসেবে সুপারিশ পাওয়ায় উত্তীর্ণদের সঙ্গে তাদের স্বজনরাও আনন্দ উচ্ছ্বাসে ভাসছেন। এলাকাবাসীও তাদেরকে অভিনন্দন জানিয়ে দেশ ও মানুষের উন্নয়নের পাশাপাশি অবহেলিত এলাকার উন্নয়নে আতœনিয়োগের আহ্বান জানিয়েছেন।
প্রশাসন ক্যাডারে ৩জন, পুলিশ ক্যাডারে ৩জন, শিক্ষা ক্যাডারে ৮জন, টেক্স ক্যাডারে ১জন, সমবায় ও আনসার ক্যাডারে ১জন করে, কৃষি ক্যাডারে ৩জন এবং মৎস্য ক্যাডারে ১জন সুপারিশ পেয়েছেন।
মর্যাদাপূর্ণ ক্যাডার হিসেবে বিবেচিত প্রশাসন ক্যাডারে বিশ্বম্ভরপুর উপজেলার তানিয়া আক্তার, দোয়ারাবাজার উপজেলার শফিকুল ইসলাম, ও দিরাই উপজেলার সন্দীপ তালুকদার প্রশাসন ক্যাডারে নিয়োগের সুপারিশ পেয়েছেন। পুলিশ ক্যাডারে সুপারিশকৃত তিনজন হলেন, মধ্যনগরের স¤্রাট তালুকদার, সদর উপজেলার আক্কাছ আলী ও শাল্লার আবিরাত রায়।
শিক্ষা ক্যাডারে সুপারিশকৃত ৮জন হলেন, সদর উপজেলার মাসকুরা আক্তার ও মাছুমা আক্তার তন্বী, তাহিরপুরের রাসেল আহমেদ ও তানভির আখঞ্জী, শাল্লার সুজন তালুকদার ও রাহুল সরকার, জামালগঞ্জের কয়েস মাহমুদ এবং জগন্নাথপুরের রিপা ফেরদৌসী। টেক্স ক্যাডারে সদর উপজেলার অর্পা বণিক, জামালগঞ্জের প্রদীপ চন্দ্র দত্ত আনসার ক্যাডার, দোয়ারাবাজারের হাসিবুল হাসান মামুন মৎস্য ক্যাডার, জামালগঞ্জের রহিম উদ্দিন সমবায় ক্যাডার। কৃষি ক্যাডারে মনোনীতরা হলেন, ধর্মপাশার মুহিবুর রহমান সিদ্দিকী, মধ্যনগরের সজিব সরকার ও সুনামগঞ্জ সদর উপজেলার মুক্তা সরকার।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!