1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

হাওর বাঁচাও, জামালগঞ্জ বাঁচাও আন্দোলনের প্রথম সভা

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭, ২.২২ পিএম
  • ৫১৮ বার পড়া হয়েছে

জামালগঞ্জ প্রতিনিধি::
হাওর বাচাও, জামালগঞ্জ বাচাও আন্দোলনের কার্যকরী কমিটির প্রথম ও কৃষকদেরকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সোমবার দুপুরে জামালগঞ্জ সদরের ই-কর্মাস ট্রেনিং সেন্টারের হল রুমে সংগঠনের আহবায়ক গুল আহমেদ সভাপতিত্বে সভা অনুষ্টিত হয়েছে।
আন্দোলনের সদস্য সচিব আকবর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক তালুকদার, যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ, জাহাঙ্গীর আলম (বেহেলী), আখতারুজ্জামান তালুকদার (ভীমখালী), গোলাম হাসান আফিন্দী তাপস (সাচনা বাজার), মো: জামাল মিয়া (জামালগঞ্জ উত্তর)।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুব্রত পুরকায়স্থকে দিল আহমেদ, নুরুল আমিন, মোছাব্বির মিয়া, আ: মোছাব্বির, হামিদুল ইসলাম,ফয়জুল হক,অনিমেশ দাস, তাহমিন মাহবুব, আসহাব উদ্দিন লালন, আ;মজিদ, সানোয়ার হোসেন, বকুল মিয়া, বাচ্চু মিয়া, জয়নাল আবেদীন, জালাল উদ্দিন, আ: মান্নান,আ: সাত্তার। সভায় উপজেলার প্রত্যেক ইউনিয়নের ইউনিয়ন কমিটি দ্রুত গঠন করে হাওর রক্ষা বাধের তদারকি করার সিদান্ত হয়।
মতবিনিময় সভাশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামীম আল ইমরানের সাথে সাক্ষাত করে আসছে বোরো ও মৌসুমী ফসলের চাষাবাদের জন্য দ্রুত যেন কৃষকরা সার বীজ সহ অন্যান্য উপকরন পায় ও
বিগত হাওরের বাধের ঠিকাদার,ইজারাদার,পিআইসিদের শাস্তির দাবী জানিয়েছেন হাওর বাচাও, জামালগঞ্জ বাচাও আন্দোলনের নেতা কর্মীরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!