1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

তাহিরপুরে রক্তি নদীর উপর নির্মিত ব্রীজ রক্ষার দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭, ২.১৯ পিএম
  • ৪৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের অন্তর্ভুক্ত রক্তি নদীর উপর নির্মিত ব্রীজ রক্ষার দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। সোমবার সকালে তাহিরপুর উপজেলাবাসীর আয়োজনে উপজেলার আনোয়ারপুর বাজার সংলগ্ন রক্তি নদীর উপর ব্রীজের সম্মুখে সর্বস্থরের জনসাধারনের উপস্থিতিতে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক সামায়ুন কবির, উপজেলা শ্রমিকদল সভাপতি ফেরদৌস আলম, ফাজিলপুর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, মিনি ক্রাসার মিল সমিতির সভাপতি শফিকুল ইসলাম,সাধারন সম্পাদক সাজিদ মিয়া, সমাজ সেবক আতিকুর রহমান আতিক,ব্যবসায়ী জমিরুল হক,বালিজুরী ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন,সহ সভাপতি ময়না মিয়া,সাবেক যুবলীগের সাধারন সম্পাদক বাবলু মিয়া,বালিজুরী ইউনিয়ন পরিষদ সদস্য বুলবুল মিয়া,ওয়াহিদ মিয়া,ব্যবসায়ী মনির আহমদ,জিয়া উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,আনোয়ারপুর বাজার সংলগ্ন রক্তি নদীর উপর ব্রীজের নিচ দিয়ে দীর্ঘ দিন ধরেই ভারী নৌ-যান (ভল গেট,কার্গো) চলাচলের কারনে ব্রীজটি মারাতœক ঝুঁিকর সম্মুখীন হয়েছে। নৌ-যান চলা চলের কারনে ব্রীজের পিলার গুলোও বেশ ক্ষতির শিকার হয়েছে। ইতিমধ্যেই কয়েকটি ভলগেট ব্রীজের পিলারের সাথে ধাক্কা খেয়ে ব্রীজের নিচেই পানিতে ডুবন্ত অবস্থায় রয়েছে। তাই এই ব্রীজটির নিচ দিয়ে ভারী নৌযান চলাচল বন্ধ না হলে সম্প্রতি ঘটে যাওয়া মুন্সিগঞ্জে ভলগেটের ধাক্কায় একটি ব্রীজ ভেঙ্গে পড়ে। এমনি ভাবেই এই ব্রীজটিও যে কোন সময় ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহিরপুর,ধর্মপাশা,মধ্যনগর এ তিনটি উপজেলার জনসাধারন সুনামগঞ্জ জেলা সদরের সাথে যাতায়াতের একমাত্র মাধ্যম এই রক্তি নদীর ব্রীজটি হওয়ায় জরুরী ভিত্তিত্বে ভারী নৌযান চলাচল বন্ধ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!