1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ ১০ কর্মকর্তাকে বদলি

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭, ৩.৩৭ পিএম
  • ৫১০ বার পড়া হয়েছে

অনলাইন::
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, প্রধান বিচারপতির একান্ত সচিব, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রারসহ সুপ্রিম কোর্ট প্রশাসনের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে।

আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম একথা জানান।
তিনি বলেন, সুপ্রিম কোর্টের পরামর্শ অনুসারে আইন মন্ত্রণালয় তাঁদের অন্যত্র বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামকে ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান, হাইকোর্টের রেজিস্ট্রার সৈয়দ দিলজার হোসেনকে ঢাকার বিশেষ জজ -৩ এর বিচারক, অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) মো. সাব্বির ফয়েজকে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, প্রধান বিচারপতির একান্ত সচিব মো. আনিসুর রহমানকে পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, অতিরিক্ত রেজিস্ট্রার যাবিদ হোসাইনকে রংপুরের নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরূনাভ চক্রবর্তীকে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার ফারজানা ইয়াসমিনকে পিরোজপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ, হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার কামাল হোসেন শিকদারকে চুয়াডাঙ্গার যুগ্ম জেলা ও দায়রা জজ, হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হককে ঠাকুরগাঁওয়ের যুগ্ম জেলা ও দায়রা জজ ও প্রধান বিচারপতির বিশেষ কর্মকর্তা ইসমাঈল হোসেনকে বরগুনাতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে বদলির জন্য অনুমোদন দেয়া হয়েছে।

আজ তাদের বদলির অনুমোদন দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!