1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত

জঙ্গিবাদ সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে কমিউনিটি পুলিশ ও গ্রাম পুলিশের সভা

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ জুলাই, ২০১৬, ১১.৩৪ এএম
  • ৬২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
শহর-গ্রামে ঐক্য গড়ুন, জঙ্গিবাদ প্রতিরোধ করুন” শ্লোগান কে সামনে রেখে সুনামগঞ্জ সদর মডেল থানা কর্তৃক আয়োজিত জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে কমিউনিটি পুলিশ এবং গ্রাম পুলিশের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সুনামগঞ্জ শহীদ আবুল হোসেন মিলনায়তনে জেলা পুলিশ সুপার মো: হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি অতিরিক্ত ডিআইডি সিলেট রেঞ্চ মো: নজরুল ইসলাম।
বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহারা বেগম, সুনামগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুস ছাত্তার, জগন্নাথপুুর পৌর মেয়র হাজী আব্দুল মনাফ, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন ও কমিউনিটি পুলিশের জেলা আহবায়ক সাবেক অধ্যক্ষ পরিমল কান্দি দে প্রমুখ। বক্তব্য রাখেন গ্রাম পুলিশ,মুক্তিযোদ্ধা, ধর্মীয় নেতা, আইনজীবি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সাংবাদিকরা। বক্তারা বলেন, প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সমাজের সুশীল সমাজের বিচক্ষণ ব্যক্তিদের মাধ্যমে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা প্রনয়ন করে প্রত্যেকটি পরিবার থেকে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে জঙ্গিদমন করে দেশকে এগিয়ে নিতে হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!