1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সংবাদপত্র ব্যবসায়ী আব্দুল লতিফের ছেলেকে মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭, ২.১০ পিএম
  • ৫২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা ও জেলা শহরের বিশিষ্ট সংবাদপত্র ব্যবসায়ী আব্দুল লতিফের ছেলেকে মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ করেছেন তিনি। সদর থানায় অন্যদের সঙ্গে তার ছেলে রাব্বীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে গত ১ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন লম্বাহাটি এলাকার বাসিন্দা রেজাউল ইসলাম ওরফে রেজাউল করিম। এই ঘটনায় তার ছেলের কোন সম্পৃক্ততা নেই বলে জানান তিনি।
মামলার এজহারে বাদী উল্লেখ করেছেন, তার মেয়ে শাহিনা আক্তারকে একই এলাকার কিসমত আলীর ছেলে এরশাদ আলীর কাছে বিয়ে দেন। তাদের এক ছেলে ও এক মেয়ে আছে। বিয়ের কিছুদিন পর এরশাদ আলী ব্যবসার জন্য শাহিনাকে তার বারা কাছ থেকে টাকা এনে দিতে বলেন। এক পর্যায়ে ৫০ হাজার টাকা দাবি করেন। কিন্তু টাকা এনে না দেওয়ায় শাহিনাকে এরশাদ আলী ও তার পরিবারের অন্য সদস্যরা নির্যাতন করেন। গত ২৮ আগস্ট বাড়িতে ফেরিওলার কাছ থেকে কাপড় কেনা নিয়ে শাহিনার সাথে তার শাশুড়ি ও দেবরের স্ত্রীর সঙ্গে কথাকাটি হয়। এরপর এ নিয়ে ৩০ আগস্ট দুপুরে এরশাদ আলী ও তার পরিবারের অন্য সদস্যদের মারপিটে শাহিনা গুরুতর আহত হন। তাকে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার দুইদিন পর ১ সেপ্টেম্বর সদর থানায় শাহিনার বাবা রেজাউল ইসলাম বাদী হয়ে শাহিনার স্বামী এরশাদ আলী, তার ভাই কুটন মিয়া, কুটন মিয়ার স্ত্রী ইয়াসমিন বেগম, আরেক ভাই আজাদ মিয়া, মা হুসনে আরা বেগম, বাবা কিসমত আলী, চাচা সংবাদপত্র ব্যবসায়ী আবদুল লতিফের ছেলে রাব্বী ও আরেক চাচাতো বোন ফুলজান বেগমকে আসামি করেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনার দিন রাব্বী তার কর্মক্ষেত্রে ছিলেন বলে এলাকাবাসী জানিয়েছেন। তাছাড়া রাব্বীর সঙ্গে এরশাদ আলীর পরিবারের তেমন সম্পর্ক নেই বলেও এলাকাবাসী জানিয়েছেন। এদিকে এ মামলার পর পুলিশ ওই দিনই রাব্বী ও ফুলজান বেগমকে গ্রেপ্তার করে। আসামিদের মধ্যে ফুলজান বেগম ও রাব্বী ছাড়া অন্যরা একই পরিবারে বসবাস করেন।
সংবাদপত্র ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, মামলায় আমার নিদোর্ষ ছেলে ও ভাতিজিকে আসামি করা হয়েছে। আমি আমার পরিবার নিয়ে আলাদা থাকি। আমার সঙ্গে মা, বড় ভাই জমসেদ আলী ও তার মেয়ে ফুলজান বেগমও থাকেন। এই ঘটনার সঙ্গে আমরা কোনোভাবেই জড়িত নই। আমার ছেলে ও ভাতিজিকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জাড়ানো হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!