1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জামালগঞ্জে বিএনপি’র সদস্য সংগ্রহ শুরু

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭, ২.০৯ পিএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
সুনামগঞ্জের জামালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সদস্য সংগ্রহ নবায়ন অভিযান শুরু হয়েছে। শনিবার সকালে বিএনপি’র একাংশের উদ্যোগে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের শেরমস্তপুর নতুন বাজারে ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নুর উদ্দিন’র সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা হাসান মাহমুদ হাসিন’র সঞ্চালনায় কর্মসূচীর শুভ উদ্ধোধন করেন উপজেলা বিএনপি’র সিনিয়র নেতা মো. সিরাজ মিয়া। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র নেতা আব্দুস সাত্তার,মোহাম্মাদ আলী, শাহ মোহাম্মাদ শাহ জাহান, আজাদ হোসেন বাবলু, শফিক মিয়া, জয়নাল আবেদীন, নুর মিয়া, আখতারুজ্জামান তালুকদার, মাসুক মিয়া, মফিজুর রহমান প্রমূখ। এসময় বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে স্থানীয় কয়েক শতাধিক নারী পুরুষ বিএনপির সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচীতে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বিএনপিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী দক্ষ জনপ্রিয় করে গড়ে তোলতে আমরা কাজ করে যাচ্ছি। আগামী সংসদ নির্বাচনের পূর্বেই সকলকে ঐক্য বদ্ধ হয়ে দলীয় কাজ করতে হবে এবং বিএনপিকে বিজয়ী করতে হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!