1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

প্রধান বিচারপতি নাবালক নন, বেগম জিয়া মহারানি নন: তথ্যমন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ১১ অক্টোবর, ২০১৭, ৪.৪৬ পিএম
  • ৫৪৮ বার পড়া হয়েছে

অনলাইন::
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধান বিচারপতি নাবালক শিশু নন, তিনি স্বাধীনভাবে রায় দেন, স্বেচ্ছায় ছুটিতে যান। তিনি নির্বাহী বিভাগের অধীন নন, সাংবিধানিক পদের অধিকারী এবং তার ওপর কোনো জবরদস্তি চলে না।
অপরদিকে বেগম জিয়া মহারানি বা ধোয়া তুলসী পাতা নন, যে তার বিরুদ্ধে মামলা করা যাবে না।

আজ বুধবার রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আয়োজিত মানববন্ধনে মন্ত্রী একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া নিজেই নিজের অপরাধে ফেঁসে গেছেন। আদালতের রায় সবার জন্যই প্রযোজ্য। যারা তা মানতে অপারগ তারা গণতন্ত্রে বিশ্বাসী নয়। প্রধান বিচারপতির ওপর জোর খাটানো হচ্ছে, এমন উক্তি তার জন্য অপমানজনক। আদালতের সম্মান বজায় রাখা সকলেরই দায়িত্ব।

এসময় সিটি কর্পোরেশনের সকল খেলার মাঠ ও বিনোদন কেন্দ্র অবৈধ দখলমুক্ত করা ও পৌরকর বৃদ্ধি না করার জন্য জাসদের এ মানববন্ধনে জাসদ নেতাদের মধ্যে আরো বক্তব্য রাখেন মীর হোসাইন আখতার, মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, শওকত রায়হান, সোহেল আহমেদ প্রমূখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!