1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন দোয়ারায় এসএসসি নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল ছাত্রের কাণ্ড শাল্লায় সার সংকট দূরীকরণে ব্যবস্থা নিতে কৃষকদল নেতা একরামুলের আবেদন

বিদ্যালয়বিহীন এলাকায় এক হাজার বিদ্যালয় নির্মাণের কার্যক্রম গ্রহণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭, ৪.০৮ পিএম
  • ৫২১ বার পড়া হয়েছে

অনলাইন:
সরকার বিদ্যালয়বিহীন এলাকায় আরো এক হাজার নতুন বিদ্যালয় নির্মাণের কার্যক্রম গ্রহণ করেছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় এ কথা জানান।

মন্ত্রী আরো বলেন, ২০১৮ সালের জুনের মধ্যে সকল জরাজীর্ণ বিদ্যালয় মেরামত করে শিক্ষা উপযোগী শ্রেণিকক্ষ নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে। এ ছাড়া শহরের সকল প্রাথমিক বিদ্যালয়কে দৃষ্টিনন্দন করার পাশাপাশি ১৫ শ বিদ্যালয়বিহীন এলাকায় প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার কাজ চলতি বছরের নভেম্বরের মধ্যে শেষ করতে হবে।

তিনি বলেন, যে সকল প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ নেই, সেখানে দ্রুত বিদ্যুৎ সংযোগ দিতে হবে। আর যেখানে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব নয় সেখানে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করতে হবে।

এ ছাড়া সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত সকল বিদ্যালয়ের ক্ষয়ক্ষতির পরিমাণসহ দ্রুত তালিকা প্রণয়ন করার জন্য বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক ঢাকা শহরের সকল প্রাথমিক বিদ্যালয়কে দৃষ্টিনন্দন করার নির্দেশ দিয়েছেন।

মন্ত্রী বলেন, যত প্রতিবন্ধকতাই আসুক সকলকে কাজ করে যেতে হবে এবং শিক্ষাকে এগিয়ে নিতে হবে। সভায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!