1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি

ধর্মপাশায় উদীচীর প্রতিবাদী সমাবেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭, ৪.০৩ পিএম
  • ৫৪৫ বার পড়া হয়েছে

রাজু ভূঁইয়া, ধর্মপাশা::
‘রোহিঙ্গা নিধন রুখে দাঁড়াও বিশ্ব’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় উদীচীর প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন সড়কে উদীচীর ধর্মপাশা উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে। উপজেলা শাখার সহ-সভাপতি নিয়তী রাণী তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক এনির সঞ্চালনে এতে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহম্মেদ, শিক্ষক ঝিনুক শঙ্ক দীপু, জিতেশ চন্দ্র সরকার, প্রসুনজিত বিশ্বাস পলাশ প্রমুখ। বক্তারা, মিয়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান করে দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সংগঠনসহ মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় অন্যানের মধ্যে জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, উপজেলা উদীচীর সাংগঠনিক সম্পাদক সাজিদুল হক সাজু, প্রচার সম্পাদক রাহুল দাস পাপন, সদস্য পারভেজ আহমেদ, শাকিল আহমেদ মুন, সাংবাদিক তরিকুল ইসলাম পলাশসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!