1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

রাজাকার-জঙ্গি-জামায়াতে ইসলাম এ দেশের শত্রু: তথ্যমন্ত্রী

  • আপডেট টাইম :: রবিবার, ১ অক্টোবর, ২০১৭, ৩.১৮ পিএম
  • ৫৩৯ বার পড়া হয়েছে

অনলাইন::
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ইয়াজিদ ও মীরজাফরের মতোই রাজাকার-জঙ্গি-জামায়াতে ইসলাম ও দেশের শত্রু। এদের সঙ্গে কোনো মিটমাট কিংবা আপোষ নয়।

আজ রবিবার পবিত্র আশুরা উপলক্ষে মানিকগঞ্জ জেলা শহরের গড়পাড়ার ইমামবাড়িতে আশুরা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, পবিত্র আশুরা শুধু শিয়া মতাবলম্বীদের নয়, সকলের জন্যই এক স্মরণীয় বেদনার দিন। ইমাম হোসেনকে যারা হত্যা করেছিল, তাদের বংশধর রাজাকার-জঙ্গি-জামাতীরাই আজ মানুষ মারে, পোড়ায়, মন্দির-মসজিদে আগুন দেয়।

তথ্যমন্ত্রী বলেন, যারা মিটমাটের কথা বলেন, তারা এই নব্য ইয়াজিদদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি ও খালেদা জিয়াকে রাজনীতিতে বাঁচিয়ে রাখতে চান। কিন্তু মানুষে মানুষে সম্প্রীতি আর শান্তির ধর্ম ইসলাম রক্ষায় এই সাম্প্রদায়িক অপশক্তিকে ধবংসের কোনো বিকল্প নেই।

গড়পাড়া ইমামবাড়ি দরবার শরিফের খাদেম শাহ্ মোখলেছুর রহমানের সভাপতিত্বে সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিন, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহিউদ্দীন, মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তোবারক হোসেন লুডু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জাসদের সহসভাপতি ইকবাল হোসেন খান প্রমুখ বক্তব্য রাখেন।

আজ থেকে ১৩৭৮ বছর আগে হিজরী ৬১ সনের এই দিনে বর্তমান ইরাকের কারবালা প্রান্তরে শেষ নবী হযরত মুহাম্মদ (সা:) এর দৌহিত্র মহাপ্রাণ ইমাম হোসেন ও তার সংগীদের ইয়াজিদের চক্রান্তে শাহাদত বরণের হৃদয়বিদারক ঘটনাকে প্রতিবছর পরম ভালোবাসায় স্মরণ করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!