1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সুনামগঞ্জে শ্যামলী, বেঙ্গল, সেন্টমার্টিন ও ইউরো কোচসহ ৪ অবৈধ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা তরুণদের মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী উপহার দিলেন মাহবুব মল্লিক ভুল চিকিৎসায় গাভীর মৃত্যু: পশু চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রিপোর্টার্স ইউনিটির সঙ্গে সুনামগঞ্জে যুক্তরাজ্য বিএনপি নেতা কয়েসের মতবিনিময়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭, ৯.০৯ এএম
  • ৫৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাথে যুক্তরাজ্য হল সিটি বিএনপির সাধারণ সম্পাদক এম. আবু হাসনাত কয়েস মতবিনিময় করেছেন। বুধবার রাত ৮ টায় কাজির পয়েন্টের লতিফা কনফারেন্স হলে এ মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।
জেলার জামালগঞ্জ উপজেলার মানিগাঁও গ্রামের প্রবাসী বিএনপি নেতা আবু হাসনাত কয়েস আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি’র মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।
মতবিনিময় সভায় কয়েস বলেন, আমাদের এই জেলার জগন্নাথপুর উপজেলার কৃতী সন্তান কয়ছর এম. আহমদ যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন। কয়ছর ভাইয়ের নেতৃত্বে সুনামগঞ্জের সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই আমি। এ লক্ষ্যে আগামীতে সুনামগঞ্জ-১ আসনে দল থেকে মনোনয়ন দিলে নির্বাচন করার ইচ্ছা আছে। এক্ষেত্রে আমি সাংবাদিক বন্ধুদের আন্তরিক সহযোগিতা চাই।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম হেলালের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইউনিটির সহ-সভাপতি আবেদ মাহমুদ চৌধুরী, মাহতাব উদ্দিন তালুকদার, আল হেলাল, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, যুগ্ম সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ সেলিম আহমদ তালুকদার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিটির কার্যকরি কমিটির সদস্য শাহজাহান চৌধুরী, মাসুক মিয়া, শাহাব উদ্দিন, হিমাদ্রী শেখর ভদ্র, এ.কে কুদরত পাশা, আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক শামস শামীম, ক্রীড়া সম্পাদক মাহমুদুর রহমান তারেক, প্রচার সম্পাদক জাকির হোসেন, সদস্য শামছুল কাদির মিছবাহ, আমিনুল হক, রাজন মাহবুব, বিশ্বজিৎ সেন পাপন, আশিকুর রহমান পীর, বিপ্লব রায়, আব্দুল কাইয়ুম, রোজেল আহমদ, শহীদ নূর আহমেদ, জাহাঙ্গীর আলম, মোশাহিদ রাহাত, শুভ রাজ প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!