1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির ঘটনায় সুনামগঞ্জের তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা গণশুনানিতে মিলছে সমাধান, সুফল পাচ্ছে সুনামগঞ্জের সাধারণ মানুষ সুনামগঞ্জের তাহিরপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীর সংঘর্ষ খামার ও ফুটপাতে গরুর দুধ পরীক্ষার সরকারি উদ্যোগ: পানিমিশ্রিত দুধ বিক্রেতাকে জরিমানা সুনামগঞ্জে শব্দদূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের একশন! সুনামগঞ্জে এলপিজি সিলিন্ডার গ্যাসের মূল্য বেশি রাখায় লামিসা ট্রেডিংকে জরিমানা সুনামগঞ্জে চোরাচালানের মহিষের গুঁতোয় আহত ৭, একজনকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানীতে ভর্তি বিশ্ব বসতি দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা বর্মাউত্তর গ্রামবাসীকে সম্প্রীতি রক্ষা করে মুক্তভাবে চলার আহ্বান জানালেন ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সেলিম সুনামগঞ্জ হাসপাতাল থেকে গভীর রাতে আহত রোগির ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের

সুনামগঞ্জে শ্যামলী, বেঙ্গল, সেন্টমার্টিন ও ইউরো কোচসহ ৪ অবৈধ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১১.০৭ এএম
  • ১০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-ঢাকা সড়কে চলাচলকারী অনুমোদনহীন ও অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শনিবার (২২ আগস্ট) রাতে পরিচালিত এই অভিযানে নিয়ম ভঙ্গকারী ৪টি দূরপাল্লার বাস পরিবহনকে মোট ২ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। অভিযানে সহযোগিতা প্রদান করে বাংলাদেশ রিভার্স ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), সুনামগঞ্জ এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আদালত সূত্রে জানা যায়, বেঙ্গল পরিবহন, সেন্টমার্টিন সৌহার্দ্য, শ্যামলী এবং ইউরোকোচ নামের ৪টি পরিবহনের বিরুদ্ধে গাড়ির ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট না থাকার প্রমাণ পাওয়া যায়। তারা দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই যাত্রীদের লোভনীয় অফার দিয়ে ব্যবসা করছিল।
এছাড়া সাধারণ চেয়ার কোচকে অবৈধভাবে স্লিপার কোচে রূপান্তর করার অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় এই জরিমানা করা হয়।প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ পরিবহনের বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!