স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্টের পাশে জগন্নাথপুর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, নিহত যুবক কর্মজীবী ছিলেন এবং সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনাস্থলে পড়ে থাকা মোটরসাইকেলটির নম্বর সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২। নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। কেউ মোটরসাইকেলের নম্বর দেখে তাকে চিনতে পারলে বা তার স্বজনদের সম্পর্কে জানলে দ্রুত সংশ্লিষ্টদের খবর দেওয়ার অনুরোধ করা হয়েছে।
নিহতের পরিচয় শনাক্তে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।