1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬.৪৬ পিএম
  • ৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদী থেকে অর্ধগলিত ৩০ বছর বয়সী এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার টানাখালী এলাকার নদী থেকে এই মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেম রিপোর্টের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে দিরাই থানা পুলিশ। লাকী বেগম নামের ওই তরুণী দিরাই উপজেলার জগদল গ্রামের মৃত আব্দুস শহিদের মেয়ে। তিনি পার্শবর্তী উপজেলা শান্তিগঞ্জের সলফ গ্রামে কামাল আহমেদের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। সেখান থেকেই শুক্রবার নিখোজ হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে উদ্ধারের সময় তার হাতে ব্যান্ডেজের বাধা ছিল। ধারণা করা হচ্ছে তাকে খুন করে নদীতে লাশ ফেলে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা এ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন। তবে পুলিশ জানিয়েছে শরিরে কোনও জখমের দাগ ছিলনা।
দিরাই থানার ওসি আমিনুল ইসলাম জানান, স্থানীয়রা লাশটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই তরুণীর অর্ধগলা লাশ উদ্ধার করেছে। পরে খোজ নিয়ে জানা গেছে ওই তরুণী শান্তিগঞ্জের সলফ গ্রামে কামাল আহমেদের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। গত শুক্রবার তিনি নিখোজ হয়েছিলেন। নিখোজের পর গৃহকর্মীর পরিবার শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলো। আজ চারদিনের মাথায় তার মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ প্রচলিত আইনে ব্যবস্থা নিবে। এখন লাশের ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্ততি চলছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!