1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জগন্নাথপুরে হত্যা মামলার আসামী গ্রেফতার

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭, ৩.৪৩ পিএম
  • ৫৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার মীরপুর এলাকা থেকে জসিম উদ্দিন নামের ওই আসামীকে গ্রেফতার করে থানা হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত জসিম উদ্দি পাঠকুড়া গ্রামের ছমেদ মিয়ার পুত্র। সে বহুল আলোচিত জমসেদ হত্যা মামলার অন্যতম আসামী।
পুলিশ জানায়, গত ৩০ মে সেহরির সময় মসজিদের মাইকে গজল পরিবেশনকে কেন্দ্র করে ছোট শেওড়া গ্রামের জমশেদ আলীকে কুপিয়ে হত্যা করে জসিমসহ কয়েকজন যুবক। এসময় দু’পক্ষের সংঘর্ষে আরো বেশ কয়েকজন আহত হয়। থানায় জসিমসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তারা আতœগোপনে চলে যায়। সোমবার দুপুরে পুলিশ আসামী মীরপুর গ্রামে আছে খবর পেয়ে অভিযান চালায়। এসময় মীরপুর গ্রাম থেকে এসআই সাইফুল আলম জসিম উদ্দিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, মর্মান্তিক এই ঘটনায় মামলা দায়েরের পর আসামীরা পালিয়ে গেছে। আজ খবর পেয়ে হত্যাকা-ে জড়িত অন্যতম আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!