1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ধর্মপাশার যুবকের বিরুদ্ধে চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭, ৩.৪১ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিনিধি::
চট্টগ্রাম নগরীর বাকুলিয়া থানায় শাহ আরিফুল হক রনি নামের এক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের উকিলপাড়ার বাসিন্দা মৃত শাহ আবুল কালামের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা বাকুলিয়া থানার এসআই আকাশ মাহমুদ মামলার সত্যতা স্বীকার করেছেন।
ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা যায়, বাকুলিয়া থানায় রনির দেওয়া নাম ঠিকানার সত্যতা যাচাইয়ের জন্য বাকুলিয়া থানার পক্ষ থেকে ধর্মপাশা থানায় চিঠি দেওয়া হয়। গত বুধবার চিঠি পাওয়ার পর রনির উকিলপাড়াস্থ বাসায় গিয়ে সত্যতা যাচাই করেছে ধর্মপাশা থানা পুলিশ। রনি ইয়াবাসহ বাকুলিয়া থানায় আটক হয়েছে বলে স্থানীয়ভাবে লোকমুখে প্রচার হচ্ছে। তবে রনির বড় ভাই শাহ আশরাফুল হক জনি এমনটি সত্য নয় বলে দাবি করেছেন। তিনি জানান, রনি ঢাকায় আছেন। ঢাকায় পুুলিশের সাথে কিছু ঝামেলা হয়েছিল। পুলিশ রনির নাম ঠিকানার সত্যতা যাচাইয়ের জন্য ধর্মপাশা থানায় ভেরিফিকেশন পাঠিয়েছে।
ধর্মপাশা থানার এসআই রতন মিয়া জানান, রনির নামে চট্টগ্রামের বাকুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তার নাম ঠিকানার সত্যতা যাচাইয়ের জন্য বাকুলিয়া থানা থেকে ধর্মপাশা থানায় চিঠি দেওয়া হয়েছে। তাই সত্যতা যাচাই করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বাকুলিয়া থানার এসআই আকাশ মাহমুদ জানান, মাদকদ্রব্যসহ আটক হওয়ার পর গত ১৫ সেপ্টেম্বর শাহ আরিফুল হক রনির বিরুদ্ধে বাকুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রনির এক বড় ভাই রনির সাথে চট্টগ্রাম এসে দেখা করে গেছে। বিষয়টি বিচারাধীন রয়েছে এবং আসামীকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!