1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জগন্নাথপুরে পল্লী চিকিৎসক কর্তৃক প্রবাসীর স্ত্রীকে খুন করে ছয় টুকরো: খুনির মৃত্যুদণ্ড অনার্স কোর্স চালুর ২৫ বছর পর সুনামগঞ্জ সরকারি কলেজে ৬ বিষয়ে মাস্টার্স কোর্স চালুর অনুমোদন সুনামগঞ্জে কন্যাশিশু দিবস উদ্‌যাপন সুনামগঞ্জে ফ্যামেলি কার্ডের তথ্যসংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা হাওরে জল শুকালেও চোখের জলে ভাসছে এলাকাবাসী|| সুশান্ত দাস জাতীয় পর্যায়ে বিতর্কে চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের জারীফ ও তার দল সুনামগঞ্জের মল্লিকপুরের ছিচকে চোর মাছুম চুরিতে বেপরোয়া: সন্ধান চায় পুলিশ সুনামগঞ্জে বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার সৌদির রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: ঢাকা থেকে পাঁচ ফ্লাইট বাতিল

সুনামগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬.৩৩ পিএম
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জে জেলা পর্যায়ে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসন, সুনামগঞ্জের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী, তাঁদের অভিভাবক, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, অধ্যক্ষ শেরগুল আহমদসহ এ সময় শিক্ষানুরাগী শিক্ষক, সাংবাদিকসহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী।
বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশেও এটি সহায়ক।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!