স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী), শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ ২০২৬ উপলক্ষে সুনামগঞ্জে উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে।
গত ৬ অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় পর্যায়ের এসব কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, সুনামগঞ্জের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত হন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান, পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গানসহ বিভিন্ন পরিবেশনায় শিশুরা নিজেদের প্রতিভা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক দক্ষতা তুলে ধরে।