1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে সুনামগঞ্জে কালের কণ্ঠ শুভসংঘের মানববন্ধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭, ৭.০৬ এএম
  • ৫৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
রোহিঙ্গা গণহত্যা বন্ধ ও আন্তর্জাতিক আদালতে মিয়ানমার সরকারের মানবতাবিরোধী অপরাধের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কালের কণ্ঠ শুভ সংঘ সুনামগঞ্জ জেলা কমিটি। শুক্রবারা দুপুরে আলফাত স্কয়ারে এই মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন। বক্তারা অবিলম্বে আন্তর্জাতিক হস্থক্ষেপের মাধ্যমে রোহিঙ্গা নির্যাতন বন্ধ ও বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি এই গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মানবতাবিরোধী অপরাধে মামলা দায়েরে জাতিসংঘকে আহ্বান জানান।
কালের কণ্ঠ শুভসংঘের নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. বুরহান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানবেন্দ্র করের সঞ্চালনা অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন নবগঠিত কমিটির উপদেষ্টা নৃপেশ তালুকদার নানু, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, অ্যাডভোকেট রুহুল তুহিন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শামস শামীম, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌসী সিদ্দিকা, বঙ্গবন্ধন্ধু সৈনিক লীগের জেলা সেক্রেটারি রিঙ্কু চৌধুরী, শুভসংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাহেরিন চৌধুরী মিশুক, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রইছুজ্জামান প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংবাদপত্র ব্যবসায়ী আব্দুল লতিফ, সংস্কৃতিকর্মী হিরন্ময় রায়, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের নেতা সালেহীন চৌধুরী শুভ, শিক্ষক আবুল কালাম আজাদ, রাসেল চৌধুরী, জাহাঙ্গীর আলম, গোলাম মওলা তোহা, টিটু রঞ্জন দাস, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক পুলক তালুকদার, সরকারি কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি দ্বিপাল ভট্টাচার্য্য, ছাত্র নেতা আসাদ মনি, ইউনুস মিয়া বাবুল, মিল্লাত আহমেদ, জহির আলম রানা, নিহারিকা রায়, সাকিবুল হাসান, আইরিন জাহান এনি প্রমুখ।
এর আগে সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা পাঠাগারে সুনামগঞ্জ জেলা শুভসংঘের নতুন কমিটি গঠিত হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!