স্টাফ রিপোর্টার::
শায়েখে কাতিয়া মরহুম আমিন উদ্দিন (রহ.) সাহেবের সুযোগ্য ছাহেবজাদা ও কাতিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার বিকেলে সিলেট আল-হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে কাতিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তারা মহান আল্লাহর দরবারে মরহুমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দানের জন্য দোয়া করেছেন। একই সঙ্গে শোকাহত পরিবার, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও তাঁর অসংখ্য গুণগ্রাহীর প্রতি ধৈর্য ধারণের তাওফিক কামনা করা হয়েছে।
শোক জানিয়েছেন স্থানীয় এমপি এম কয়ছর আহমদ। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।