1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১ মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার গাগলী সুপার লীগ সিজন–৪: জমকালো প্লেয়ার ড্রাফট ও অকশন অনুষ্ঠিত সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সুনামগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ

তাহিরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১০.৩৪ এএম
  • ৬৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তরং গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. উস্তার আলী আখঞ্জি। শনিবার বেলা ১১টায় (২৯ আগষ্ট) স্থানীয় শ্রীপুর বাজারে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব ওনার, জানাজা নামাজ শেষে নিজ গ্রামের পঞ্চায়েত কবরস্থানে সমাহিত করা হয়। তাহির থানা পুলিশের সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের চৌকস টিম গার্ড অব ওনার প্রদান করেন। তাহিরপুর উপজেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা নওশাদ মিয়া। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানকারী মো.উস্তার আলী আখঞ্জি জীবদ্দশায় তাঁর নিজ গ্রাম তরং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষকতা পেশা শুরু করে নয়াবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাকুরীরত অবস্থায় অবসরে যান। হাওরাঞ্চলে আলোর দিশারী বীবত্বগাঁথা এই আদর্শবান ব্যক্তির মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকাজুড়ে। পরিবারের বড় ছেলে সাংবাদিক শামসুল আলম আখঞ্জি টিটু জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভূগছিলেন। সম্প্রতি অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল ও পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে (২৮ আগষ্ট) সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। বীর মুক্তিযোদ্ধা মো. উস্তার আলী ৩ ছেলে, ৩ মেয়ে, স্ত্রীসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোকাভিভূত হয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও পরিবেশবাদী সংগঠন টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম এর প্রধান উপদেষ্টা মো.জুনাব আলী, উপজেলার
জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম (সুবল), সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কালাম, পরিবেশবাদী সংগঠন টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম এর সভাপতি সাংবাদিক-গীতিকবি রাজু আহমেদ রমজান, সাধারণ সম্পাদক সাংবাদিক আহম্মদ কবির, সাংবাদিক রুকন মিয়া, সাংবাদিক সৈকত আহমদ, সুনামগঞ্জ জেলা গীতিকার সমিতির যুগ্ম আহবায়ক ভাটির বাউল আবুল কালাম সরকারসহ বিশিষ্টজনেরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!