1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জামালগঞ্জে কমিউনিটি পুলিশিং সভায় ডিআইজি: পুলিশ-জনতার সম্মিলিত উদ্যোগই পারে অপরাধ প্রবণতা কমাতে

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১.৫৭ পিএম
  • ৫৭৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, জামালগঞ্জ::
পুলিশ জনতার সম্মিলিত উদ্যোগে অপরাধ প্রবনতা কমিয়ে আনতে পারে। সমাজে শান্তি প্রতিষ্টা করা সকলেরই দায়িত্ব। সমাজ সচেতন ব্যক্তিরা প্রতিদিন কোন না কোন ভাবে শান্তি প্রিয় জনপদ গঠনে অপরাধ দমনে পুলিশের ভূমিকা পালন করে থাকেন। আর এই দায়িত্বের সেবক হিসাবে পুলিশ প্রশাসন সব সময় আপনাদের পাশে থাকবে। সমাজকে মাদকমুক্ত, অপরাধ নির্মূল ও জঙ্গি দমন করতে পুলিশ বাহিনীকে সহযোগিতার আহ্বান জানান সিলেট রেঞ্জের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত উপ মহা পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম।
তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনে কোন ঘটনা ঘটলে তাৎক্ষনিক ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত আছি। সমাজে অপরাধের চিত্র সাধারণ জনগনের সহযোগিতা ছাড়া চিহ্নিত করা সম্ভব না। পুলিশের যত ভাল কাজ সব ভাল কাজের ভাগীদার আপনারা। পুলিশগন জামালগঞ্জ উপজেলায় মাদকের ছড়াছড়ি নিরোধ নিয়ে আশানুরুপ কাজ করে আসছে। অচিরেই মাদক মুক্ত জামালগঞ্জ হয়ে যাবে। নৌ চাঁদাবাজদের ব্যপারে গত বছরের মত কড়া নজরে রাখা হবে। জামালগঞ্জ কমিউনিটি পলিশিং সভায় বক্তারা উপরোক্ত কথা গুলো বলেন।
সোমবার দুপুরে জামালগঞ্জ থানা প্রাঙ্গনে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্যে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম জামালগঞ্জ থানার আইন শৃঙ্খলার চিত্র তোলে ধরেন। অফিসার ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত উপ মহা পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম। অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার বরকত উল্লাহ খান। পুলিশিং কমিটির সভায় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন দাস,সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) কানন কুমার দেবনাথ, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করীম শামীম,জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান রজব আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এড. আসাদ উল্লাহ সরকার.জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুল মন্নান তালুকদার,উপজেলা আ’লীগ নেতা পংকজ পাল চৌধুরী, মোবারক আলী, কাজী আশরাফুজ্জামান,গনমাধ্যম কর্মী ওয়ালী উল্লাহ সরকার,জামিল আহমদ জুয়েল,ইউপি সদস্য হাবিবুর রহমান,সাবেক ইউপি কবীর আলম,যুব লীগ নেতা আবুল কাশেম আখঞ্জী, মান্নানঘাট বাজার কমিটি সভাপতি কামরুজ্জামান মিন্টু, সংগঠক আলতাফুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিয়ের সদস্য,সুশীল সমাজ প্রতিনিধি,গনমাধ্যম কর্মী,জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!