1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত

সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.৩৩ পিএম
  • ১১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ৫টি আসনে বিপুল ভোটে বিজয়ের পথে বিএনপির প্রার্থীরা। কেন্দ্র ঘোষিত ফলাফলে তারা বিজয়ী হলেও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এখনো পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়নি।
সুনামগঞ্জ-১ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে ৭২ হাজার ৫২৯ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল। কামরুল ১ লাখ ৬৩ হাজার ৭০৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জামায়াতে ইসলামের দাড়িপাল্লার প্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খান ৯১ হাজার ১৭৬ ভোট পেয়েছেন।
সুনামগঞ্জ-২আসনে ১১১টি ভোট কেন্দ্রের ফলাফলে নাছির উদ্দিন চৌধুরী ৯৭ হাজার ৭৯২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জামায়াত প্রার্থী এডভোকেট শিশির মনির পেয়েছেন ৫৭ হাজার ৮০৬ ভোট। শিশির মনির বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীকে বিজয়ী ঘোষণা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেটাস দিয়ে অভিনন্দন জানিয়েছেন।
সুনামগঞ্জ-৩ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপি প্রার্থী কয়ছর এম আহমদ ৯৬ হাজার ৬৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধীইবএনপির বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন পেয়েছেন ৪১ হাজার ৯৮৪ ভোট।
সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল ইসলাম নূরুল কেন্দ্র ঘোষিত ফলাফলে ৯৭ হাজার ৫৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ১১ দলীয় জোটের প্রার্থী এডভোকেট শামছ উদ্দিন ৭৪ হাজার ১৮ ভোট পেয়েছেন।
সুনামগঞ্জ-৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন মিলন আসনের ১৭০টি ভোট কেন্দ্রে ভোট পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুস সালাম আল মাদানি দাড়িপাল্লা প্রতীকে পেয়েছে ৯৯ হাজার ৯২৮ ভোট।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!