1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন)

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ২.২৮ পিএম
  • ৬১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) লেনদেনে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে, যা চলবে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এই টানা ৯৬ ঘণ্টা সময়ে গ্রাহকেরা সীমিত কিছু সেবা ব্যবহার করতে পারলেও গুরুত্বপূর্ণ ক্যাশ-ইন ও ক্যাশ-আউট সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নির্বাচনের সময় অবৈধ অর্থের লেনদেন ও প্রভাব কমাতে সব ধরনের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ক্যাশ-ইন ও ক্যাশ-আউট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ফলে এই সময়ে কোনো এজেন্ট পয়েন্ট থেকে গ্রাহকেরা হিসাবেতে টাকা জমা বা নগদ উত্তোলন করতে পারবেন না। এ কারণে বিকাশ, নগদ বা রকেটের অ্যাপে সংশ্লিষ্ট অপশনগুলো নিষ্ক্রিয় বা ভিন্ন রঙে দেখা যাচ্ছে।

তবে জরুরি প্রয়োজনে গ্রাহকেরা ‘সেন্ড মানি’ সেবা ব্যবহার করতে পারবেন। এ ক্ষেত্রে নতুন সীমা নির্ধারণ করা হয়েছে—প্রতি লেনদেনে সর্বোচ্চ ১ হাজার টাকা এবং দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে। অর্থাৎ দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত সেন্ড মানি করা সম্ভব হবে।

সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজন বিবেচনায় মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ (বিদ্যুৎ, গ্যাস, পানি) এবং কেনাকাটার পেমেন্ট সেবা স্বাভাবিক রাখা হয়েছে। এসব ক্ষেত্রে কোনো নতুন সীমা আরোপ করা হয়নি। গ্রাহকেরা অ্যাকাউন্টে থাকা টাকা ব্যবহার করে আগের মতোই বিল পরিশোধ বা পেমেন্ট করতে পারবেন।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের ফি ও অন্যান্য জরুরি সরকারি ফি পরিশোধের ক্ষেত্রেও কোনো বাধা দেওয়া হয়নি। এসব সেবা স্বাভাবিক নিয়মেই চালু থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্বাচনের সময় ভোট কেনাবেচা বা নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থের ব্যবহার ঠেকাতেই কেন্দ্রীয় ব্যাংক এই কড়াকড়ি আরোপ করেছে। তবে ১২ ফেব্রুয়ারি মধ্যরাতের পর থেকে এমএফএসের সব সেবা আবার স্বাভাবিকভাবে চালু হবে।

সাময়িক এই সীমাবদ্ধতার জন্য বিভিন্ন এমএফএস প্রতিষ্ঠান গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!