1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ১১.২৮ পিএম
  • ৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ২০ জন স্কুল পড়–য়া শিশু পেয়েছে শিশু সাংবাদিকতার বিশেষ প্রশিক্ষণ। শনিবার থেকে জেলা সমাজসেবা কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত কর্মশালা শেষ হয়েছে রবিবার বিকেলে। অংশগ্রহণকারী প্রত্যেক শিশুকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এ উপলক্ষে এক সমাপনী আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক সুচিত্রা রায়।
বিডিনিউজজের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামস শামীমের সভাপতিত্বে ও সাংবাদিক ছায়াদ হোসেন সবুজের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন হ্যালো’র প্রশিক্ষক মো. মনির হোসেন।
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক সুচিত্রা রায় বলেন, উন্নত প্রযুক্তির যুগে বাস করছি আমরা। এখন সব কিছু সহজ হলেও এই প্রশিক্ষণ তোমাদের ভিত্তি গড়ে দিবে। প্রশিক্ষণ লব্দ জ্ঞান পরবর্তী পেশাগত জীবনে বিশেষ কাজে দিবে। তিনি আরো বলেন, এখন সহজ হয়েছে সাংবাদিকতা। প্রযুক্তির কল্যাণে অনেক গুজব, মিথ্যা তথ্যও ভেসে বেড়ায়। তাই এই বিষয়ে সচেতন হতে হবে। শুরুতেই তোমরা এই প্রশিক্ষণ পাওয়ায় ভাগ্যবান। এই গুজব ও মিথ্যা তথ্য থেকে দূরে থাকার সুযোগ করে দিবে এসব প্রশিক্ষণ। কিভাবে একটি নিউজ ও লেখা উপস্থাপন করতে হবে তা তোমাদের হাতে কলমে শিখা হয়েছে এই প্রশিক্ষণে। তিনি কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা নিজেরা এই পেশায় না থাকলেও পরবর্তী জীবনে সচেতনতায় ও অগ্রসর কাজে এগিয়ে রাখবে, আপডেট রাখবে। সবসময় এগিয়ে রাখবে।
সুনামগঞ্জে বাল্যবিয়ের প্রবণতা রোধে কোমলমতি প্রশিক্ষণার্থীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দীন বলেন, তোমরা ভাগ্যবান সাংবাদিকতার মতো বিষয়ে একটি বিশেষ প্রশিক্ষণ পেয়েছো। প্রান্তিক শিশুদের অধিকার, স্কুলের শিশুদের সমস্যা, সম্ভাবনা, সৃজনশীলতা, সংকট নিয়ে কাজ করার বহু সুযোগ পাবে। এতে তোমাদেরও উপকার হবে প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের অন্য শিশুদেরও উপকারে আসবে। এই প্রশিক্ষণ আগামী দিনে তোমাদের নাগরিক অধিকার ও কর্তব্যকেও মনে করিয়ে যথাযত কাজ করতে উদবুদ্ধ করবে।
সমাপনী অনুষ্ঠান শেষে কবিতা আবৃত্তি করে শোনান প্রশিক্ষণার্থী শিশু জুবিন তালুকদার। এর আগে সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয়।
কর্মশালায় সুনামগঞ্জ জেলা শহরসহ বিভিন্ন উপজেলার স্কুল ও মাদরাসা থেকেও শিক্ষার্থীরা অংশ নিয়েছে। তারা প্রশিক্ষণলব্দ জ্ঞান কাজে লাগিয়ে শিশু অধিকার নিয়ে কাজ করার প্রত্যয় জানিয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!